× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে ইউপিডিএফের দুই পক্ষের আনন্দ মিছিলে সংঘর্ষ, গুলিবিদ্ধ ১

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৬:৫১ পিএম

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের শহরের চেঙ্গী স্কয়ারে  ইউপিডিএফের দুই পক্ষের সংঘর্ষ। প্রবা ফটো

মঙ্গলবার সকালে খাগড়াছড়ি শহরের শহরের চেঙ্গী স্কয়ারে ইউপিডিএফের দুই পক্ষের সংঘর্ষ। প্রবা ফটো

খাগড়াছড়িতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) ও ইউপিডিএফের (গণতান্ত্রিক) পৃথক কর্মসূচি ঘিরে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০ টার দিকে শহরের চেঙ্গী স্কয়ারে এ ঘটনা ঘটে।

এতে অনাদী চাকমা (৬০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ (প্রসিত)। তবে গুলির অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ (গণতান্ত্রিক)।

স্থানীয়রা জানায়, ফ্যাসিস্ট সরকারের পতনের বর্ষপূর্তি উপলক্ষে দুই গ্রুপের পৃথক মিছিল চেঙ্গী স্কয়ারে এসে মুখোমুখি হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যা পরে সংঘর্ষে রূপ নেয়। চলে ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর।

ইউপিডিএফের (প্রসিত গ্রুপ) খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা অভিযোগ করে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আনন্দ মিছিল করছিলাম। প্রতিপক্ষ অতর্কিতভাবে হামলা চালায়, গুলি করে। এতে আমাদের নারী সদস্য অনাদী চাকমা গুলিবিদ্ধ হন।

অন্যদিকে ইউপিডিএফের (গণতান্ত্রিক) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা পাল্টা অভিযোগে বলেন, আমাদের মিছিল ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। বরং ওরাই প্রথম ইটপাটকেল ছুড়ে উত্তেজনা তৈরি করে। গুলির কোনো ঘটনা ঘটেনি।

ইউপিডিএফ মূল দলের সংগঠক অংগ্য মারমা বলেন, ‘আমরা ঐতিহাসিক ৫ আগস্ট উপলক্ষে শান্তিপূর্ণ মিছিল করছিলাম। ঠ্যাঙ্গারে বাহিনী অতর্কিত হামলা চালায়, এতে একজন বৃদ্ধা গুরুতর আহত হন।’

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা বলেন, ইউপিডিএফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা