× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণ-অভ্যুত্থানে নিহত চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক‎

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১৫:১৯ পিএম

গণ-অভ্যুত্থানে নিহত চরফ্যাশনের ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ

আওয়ামী লীগ সরকারের সাথে কোটা সংস্কারের দাবিতে ছাত্রজনতার গণ-আন্দোলনের সময় ঢাকায় গুলিবিদ্ধ হয়ে ভোলার চরফ্যাশনের ১২ যুবক গত বছর জুলাই-আগস্টে শহীদ হন। তাদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়েছে।

‎‎মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এই ১২ শহীদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করা হয়।

‎সকাল ৯টার দিকে চরফ্যাশন ‎উপজেলার জাহানপুর ইউনিয়নরে ৯ নম্বর ওয়ার্ডের ঢাকায় নিহত হওয়া ফজলে রাব্বির কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসনা শারমিন মিথি ও সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন। 

এছাড়াও চরফ্যাশনের বাকি ১১ শহীদ মো.হাসনাইন, মো.মমিন, মো.ফজলু, মো.হাবিব, মো. ওমর ফারুক, মো.সিয়াম, রাকিব মোল্লা, মো. সোহাগ, মো. হোসেন, মো, তারেক, মো.বাহাদুর হোসেন মনিরের কবরে প্রশাসনের অন্য দপ্তরের কর্মকর্তারাও এই পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করেন।

‎এ সময় শহীদ পরিবারের সদস্য এবং স্থানীয় মসজিদের ইমামসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা