হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫ ১২:২১ পিএম
প্রবা ফটো
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি সহ বন্দরের সকল কার্যক্রম বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।
তিনি জানান, আজ ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে ভারতের সাথে এই বন্দরে পণ্য আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। একদিন বন্ধের পর বুধবার (৬ আগস্ট) সকাল থেকে যথারীতি বন্দরে কার্যক্রম স্বাভাবিক হবে।
এদিকে হিলি ইমিগ্রেশন চেকপোস্টোর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, হিলি স্থলবন্দর যেকোন দিবস বা ঈদ উপলক্ষে বন্ধ থাকে। কিন্তু হিলি ইমিগ্রেশন চেকপোস্ট এসবের বাহিরে। যেকোন সরকারি ছুটিতে ভারতের সাথে এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকে, আজও রয়েছে।