× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ, আশঙ্কাজনক ২

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৯:২৫ পিএম

চুলা জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন দগ্ধ, আশঙ্কাজনক ২

গাজীপুরের গাছা এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। সোমবার (৪ আগস্ট) দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

দগ্ধরা হলেন, বিমান সরকার, শাশুড়ি অরতি রানী ও তার সন্তান দীপঙ্কর সরকার।

দগ্ধ দীপঙ্কর বলেন, দুপুর আড়াইটার দিকে আমার মা রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এতে মা, দুলাভাই ও আমি দগ্ধ হই।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, গাজীপুর থেকে দগ্ধ তিনজনকে আমাদের এখানে আনা হয়েছে। আরতী রানীর শরীরের ৯৭ শতাংশ, বিমান সরকারের ৯৫ শতাংশ ও দীপঙ্করের শরীরে ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি জানান, গুরুতর দুইজনকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে।  একজনকে অবজারভেশনে রাখা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ছুটি দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা