মুন্সীগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৯:০৪ পিএম
মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার ২০২৪ সালের ৪ আগস্ট গণ-অভ্যুত্থান আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।
সোমবার (৪ আগস্ট) সকাল ৯টায় মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে শহীদদের সমাধিতে এ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে।
এতে অংশ নেন জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ূন রশিদ, জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌশলী (ভিপি)অ্যাডভোকেট তোতা মিয়া, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হালিম হোসেন, মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি গোলজার হোসেনসহ শহীদ পরিবারের সদস্য, আন্দোলনে আহত সদস্যরা, প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিকরা।