× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৮:৪৩ পিএম

হোটেল মম ইনে সোমবার সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। প্রবা ফটো

হোটেল মম ইনে সোমবার সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। প্রবা ফটো

বগুড়ায় ব্যাংক কর্মকর্তাদের নিয়ে সুইফট সচেতনতা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টায় শহরের উপকণ্ঠে অবস্থিত পাঁচতারকা হোটেল মম ইনে এই সেমিনার আয়োজন করা হয়।

বাংলাদেশ ব্যাংকের হিসাব ও বাজেট বিভাগের নির্দেশনার আলোকে ব্যাংক এশিয়া পিএলসি, ঢাকা ব্যাংক পিএলসি ও ওয়ান ব্যাংক পিএলসির যৌথ সহযোগিতায় এ আয়োজন করা হয়। আয়োজিত এ সেমিনারের উদ্দেশ্য ছিল বগুড়া অঞ্চলের ব্যাংক কর্মকর্তাদের সুইফট সচেতনতা বিষয়ে অবহিত ও দক্ষ করে তোলা। 

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের নির্বাহী পরিচালক সাখাওয়াত হোসেন। তিনি উদ্বোধনী বক্তব্যে ব্যাংকিং খাতে নিরাপদ ও দক্ষ আর্থিক লেনদেনে সুইফট ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।

এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সুইফটের নিরাপত্তা, কার্যপ্রণালী ও ব্যবহার বিষয়ক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে বগুড়া অঞ্চলের বিভিন্ন ব্যাংকের প্রায় তিন শতাধিক কর্মকর্তা, আঞ্চলিক প্রধান এবং আয়োজক ব্যাংকগুলোর সংশ্লিষ্ট বিভাগের প্রধানরা অংশ নেন।

সেমিনারে অংশগ্রহণকারীদের সঙ্গে সুইফট বিষয়ক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সঠিক উত্তরদাতাদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা