× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাতকড়াসহ পালালেন নাইন মার্ডার মামলার আসামি আওয়ামী লীগ নেতা

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৬:২৫ পিএম

আব্দুল মজিদ। ছবি: সংগৃহীত

আব্দুল মজিদ। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বানিয়াচংয়ে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়েছেন আব্দুল মজিদ নামে এক আওয়ামী লীগ নেতা। আব্দুল মজিদ কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও বাগাহাতা গ্রামের বাসিন্দা।

আব্দুল মজিদ বৈষম্যবিরোধী আন্দোলনে নাইন মার্ডার মামলার আসামি।

সোমবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে বাগাহাতা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

পুলিশ সূত্রে জানা যায়, বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নাইন মার্ডার মামলার আসামি কাগাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ। সোমবার দুপুর ১২টার দিকে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে। পরে থানায় নিয়ে আসার জন্য নৌকায় তোলা হয়। এ সময় গ্রামের কিছু লোক প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কৌশলে হাতকড়াসহ নৌকা থেকে লাফ দিয়ে পালিয়ে যান মজিদ। 

তাকে ধরতে অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালাচ্ছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা