× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি বিরোধে হামলা: কৃষক পরিবারকে মারধর, স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৬:১৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

গাজীপুরের শ্রীপুরে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক কৃষক, তার স্ত্রী ও ছেলেকে মারধরের পাশাপাশি স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। অভিযুক্তরা স্থানীয় আজিজুল হক গং বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর ভুক্তভোগী কৃষকের ছেলে নুরুল আমিন সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে, রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের দেওয়ানেরচালা গ্রামে এ ঘটনা ঘটে। আহত কৃষক আমিনুল হক দেওয়ানেরচালা গ্রামের মৃত শহর আলীর ছেলে। তার স্ত্রী সেলিনা খাতুন (৪৫) এবং ছেলে সেলিম মিয়া (২৮)। তাদের মধ্যে সেলিম মিয়াকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং গুরুতর আহত অপর দুইজনকে ওই হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।

অভিযুক্তরা হলেন- একই গ্রামের আজিজুল হক (৪৫), নজরুল (৪০), ফজলুল হক (৬৫), অমিত হাসান (২০), জুয়েল মিয়া (২৪), নাজমুল (৩৫), জুমনসহ (২২) তাদের অজ্ঞাত ৮ সহযোগী।

নুরুল আমিন লিখিত অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্ত আজিজুল হক গংয়ের সঙ্গে তাদের দীর্ঘদিন যাবৎ পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধ চলে আসছে। ঘটনার দিন রবিবার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে তার বাবা আমিনুল হক বাড়ির উত্তর পাশের জমিতে ট্রাক্টর দিয়ে হালচাষ করছিলেন। হঠাৎ করে প্রতিপক্ষ আজিজুল হকের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় অস্ত্র (দা, লাঠি, লোহার রড, কুড়াল, চাপাতি) নিয়ে জমিতে হাজির হয়। এ সময় তারা কৃষককে গালিগালাজ করে হাল চাষে বাধা প্রদান করেন। কৃষক তাদের কথা না শুনে চাষ করার চেষ্টা করলে তারা কৃষককে কিল, ঘুষি, লাথি ও লোহার রড দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করেন। তার চিৎকার শুনে কৃষকের স্ত্রী সেলিনা খাতুন এবং ছেলে সেলিম মিয়া এগিয়ে গেলে তাদেরও হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করা হয়।

একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন কৃষকের স্ত্রীর চুল ও পরনের কাপড় টেনে-হিঁচড়া শ্লীলতাহানী করেন। হামলাকারীরা ট্রাক্টর ভাঙচুর করে জমির পাশে থাকা একাশি গাছের চারা কেটে ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি করেন। এ ঘটনায় থানা পুলিশ বা কোনো ধরনের আইনের সহযোগিতা নিলে তাদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দেন প্রতিপক্ষরা।

অভিযুক্ত আজিজুল হকের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ না করায় এ বিষয়ে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, দেওয়ানেরচালা গ্রামের জমিসংক্রান্ত মারামারির একটি অভিযোগ পেয়েছি। উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে ঘটনা তদন্ত করে জানাতে বলা হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা