× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গলবার খুলবে কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৪:৪৯ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৫ ১৪:৫০ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

রাঙামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটম্বুর অবস্থায় রয়েছে। হ্রদের পানির স্তর ১০৭ মিটার সি-লেভেল (এমএসএল) ছাড়িয়ে গেছে। এ পরিস্থিতিতে কাপ্তাই বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১০টায় এ গেট খোলা হবে।

গেট খোলার ফলে প্রতি সেকেন্ডে কাপ্তাই হ্রদ থেকে প্রায় ৯ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিস্কাশিত হবে। বর্তমানে পানি বিদ্যুৎকেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে, যার মাধ্যমে প্রতিনিয়ত প্রায় ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে প্রবাহিত হচ্ছে। এই পানি কর্ণফুলী অববাহিকা হয়ে গন্তব্যস্থল বঙ্গোপসাগরে গিয়ে পৌঁছায়।

সোমবার (৪ আগস্ট) দুপুরে কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে যাওয়ায় আজ বিকালেই গেট খোলার কথা ছিল। তবে সিদ্ধান্ত পরিবর্তন করে আগামীকাল সকাল ১০টায় ১৬টি স্পিলওয়ে গেট ৬ ইঞ্চি করে খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, রবিবার (৩ আগস্ট) রাতে জারি করা এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বিপৎসীমার কাছাকাছি পৌঁছেছে। উজান ও ভাটির বন্যা নিয়ন্ত্রণে সোমবার বিকাল ৩টায় স্পিলওয়ের গেটগুলো খুলে পানি নিস্কাশন শুরু করার কথা ছিল।

বর্তমানে হ্রদের পানির প্রবাহ ও বৃষ্টিপাতের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। পানির স্তর যদি অপ্রত্যাশিতভাবে আরও বৃদ্ধি পায়, তাহলে গেট খোলার পরিমাণ পর্যায়ক্রমে বাড়ানো হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা