× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রংপুরে দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু

রংপুর অফিস

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৪:৪০ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রংপুরের কাউনিয়া উপজেলায় একটি সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

রবিবার (৩ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে বালাপাড়া ইউনিয়নের সাহাবাজ (আমতলা) এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

জানা গেছে, স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন। চারজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য আটজন কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কাউনিয়া থানার ওসি এসএম শরীফ জানান, স্থানীয় ব্যবসায়ী নজর আলী নতুন সারের দোকান উদ্বোধনের আয়োজন করেন। অনুষ্ঠান চলাকালে বৈদ্যুতিক সংযোগে হঠাৎ ত্রুটি দেখা দিলে একসঙ্গে ১৪ জন বিদ্যুৎস্পৃষ্ট হন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক লাইন বা সাউন্ড সিস্টেমের সংযোগে ত্রুটি থেকে এ দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত চলমান রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা