× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কর্মচাঞ্চল্য ফিরেছে ফিশারি ঘাটে

কাপ্তাই (রাঙামাটি) প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৪:২২ পিএম

আপডেট : ০৪ আগস্ট ২০২৫ ১৪:২৩ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

দীর্ঘ ৩ মাসের নিষেধাজ্ঞা শেষ হওয়ায় শনিবার রাত ১২টা ১ মিনিট থেকে কাপ্তাই লেকে আবারও মাছ আহরণ শুরু হয়েছে। দীর্ঘ ৯৪ দিন পর লেকে মাছ ধরার সুযোগ পেয়ে উৎসাহ-উদ্দীপনায় মেতে উঠেছেন জেলেরা। ফলে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই ফিশারি ঘাটে।

গতকাল রবিবার সকালে কাপ্তাই ফিশারি ঘাটে গিয়ে দেখা যায়, কাপ্তাই লেকে আহরণ করা মাছগুলো নিয়ে আসা হচ্ছে। দরদাম হওয়ার পর এসব মাছ প্রক্রিয়াকরণ শেষে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

এদিকে মধ্যরাত থেকে মাছ আহরণ শুরুর কারণে ফিশারি ঘাটে জমে উঠেছে মাছ ক্রয়-বিক্রয়। ড্রাম, বরফ ভাঙার মেশিনসহ অন্যান্য সরঞ্জাম নিয়ে ব্যস্ত সময় পার করছেন জেলে, ব্যবসায়ী ও শ্রমিকরা।

তবে জেলে এবং ব্যবসায়ীদের দাবি, প্রথম দিনে মাছ তুলনামূলক কম পাওয়া গেছে এবং আকারে ছোট মাছ বেশি পাওয়া যাচ্ছে। কাপ্তাই লেকে সাধারণত চাপিলা, কাচকি, চিংড়ি, শিং, রুইসহ বিভিন্ন ছোট-বড় মাছ এবং কার্প জাতীয় মাছ বেশি পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, কয়েকদিনের মধ্যে মাছের আহরণ আরও বৃদ্ধি পাবে।

কাপ্তাই বিএফডিসি ক্ষেত্র সহকারী মো. রাশেদ জানান, শনিবার মধ্যরাত থেকে মাছ আহরণ শুরু হওয়ায় দীর্ঘদিন বেকার থাকার পর আবারও কাজে ফেরায় জেলারা অনেক খুশি। আমরা আশা করছি, হ্রদে এখন পানি ও পরিবেশ অনুকূলে থাকায় এ বছর মাছ ভালো পাওয়া যাবে। তবে প্রথম দিনে এখন পর্যন্ত হ্রদে মাছ কম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে দিন শেষে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে।

প্রসঙ্গত, গত ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি ছিল। তবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রস্তুতির জন্য আরও দুদিন সময় বাড়িয়ে ২ আগস্ট পর্যন্ত মাছ আহরণ বন্ধ রাখা হয়। এ হ্রদে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন প্রায় ২৭ হাজার জেলে। এ ছাড়া এ বছর কাপ্তাই হ্রদ থেকে প্রায় সাড়ে ৮ হাজার মেট্রিক টন মাছ আহরণের বিপরীতে সাড়ে ১৯ কোটি টাকা রাজস্ব আদায় করেছে বিএফডিসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা