× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সারিয়াকান্দিতে গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ২

সিরাজগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৫ ১৩:২৫ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বগুড়ার সারিয়াকান্দি থেকে গরু চুরি করে যমুনা নদী পার হওয়ার সময় সিরাজগঞ্জের কাজিপুর এলাকায় স্থানীয়দের গণপিটুনিতে দুই চোর নিহত হয়েছেন।

রোববার (৩ আগস্ট) বিকালে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় আরও দুইজনকে আটক করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে দুইটি জীবিত এবং একটি মৃত গরু উদ্ধার করা হয়েছে।

নিহতদের মধ্যে একজনের নাম রাশেদুল এবং অপরজন রাজ্জাক বলে জানা গেলেও, পুলিশ এখনো তাদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে পারেনি।

আটককৃতরা হলেন- টাঙ্গাইল সদরের ফারুক (৪০) ও সিরাজগঞ্জ সদরের বিক্রম (৪০)। তাদেরকে গুরুতর আহত অবস্থায় কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কাজিপুর উপজেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মন্টু মিয়া জানান, দুপুরে সারিয়াকান্দির চর এলাকা থেকে গরু চুরির খবর পেয়ে তিনি কাজিপুরের বিভিন্ন ঘাটে সতর্কবার্তা পাঠান। বিকাল সাড়ে ৩টার দিকে ঘোড়াগাছা চরে চোরদের একটি নৌকা দেখতে পেয়ে স্থানীয়রা ধাওয়া করেন। পরে চোররা পালিয়ে আমনমেহার চরের দিকে যাওয়ার চেষ্টা করলে পাচঠাকুরী এলাকায় ধরা পড়েন।

নৌকায় থাকা পাঁচজনের মধ্যে তিনজন নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। বাকি দুইজনকে স্থানীয়রা ধরে গণপিটুনি দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে।

পুলিশ ধারণা করছে, গরুগুলোর পা ও মুখ বাঁধা থাকার কারণে নৌকায় থাকা একটি গরু মারা যায়। বাকি দুইটি গরু এবং নৌকাটি নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম বলেন, আটক দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃত গরু ও নৌকা থানার হেফাজতে রয়েছে।

সিরাজগঞ্জ সদর নৌ-পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান,পালিয়ে যাওয়া চোরদের মধ্যে দুইজন পরে কাশবন থেকে বের হলে স্থানীয়রা আবারও তাদের ধাওয়া করে এবং ধরে ফেলে। একজন ঘটনাস্থলেই মারা যান এবং অন্যজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

নিহতদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা