× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোখের সামনে মাকে হত্যা, চৌকাঠে বসে অশ্রুসিক্ত ৭ বছরের মেরাজ

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ২২:২১ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের সখীপুরে ৭ বছরের শিশু মেরাজের চোখের সামনেই তার মাকে ছুরিকাঘাতে হত্যা করেছেন বাবা। নির্মম এই হত্যাকাণ্ডের পর ঘরের চৌকাঠে বসে মাকে হারানোর শোকে নির্বাক হয়ে কাঁদতে দেখা যায় শিশুটিকে।

রোববার (৩ আগস্ট) সকালে সখীপুর পৌর শহরের জেলখানা মোড় এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত কাকলি আক্তার (৩৫) সখীপুর উপজেলার মুচারিয়া পাথার গ্রামের মৃত ছবুর মিয়ার মেয়ে। তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে জেলখানা মোড়ে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। অভিযুক্ত স্বামী মেহেদী হাসান ঘটনার পর থেকে পলাতক। তিনি গজারিয়া ইউনিয়নের ইছাদীঘি গ্রামের হায়দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, কাকলি ও মেহেদীর মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ চলছিল। রোববার সকালে কথাকাটাকাটির একপর্যায়ে মেহেদী হাসান কাকলির পিঠে ছুরিকাঘাত করেন। পরে গুরুতর আহত অবস্থায় কাকলিকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হত্যাকাণ্ডের সময় তাদের ছেলে মেরাজ ঘটনাস্থলেই ছিল এবং মাকে বাঁচানোর চেষ্টাও করে বলে জানিয়েছেন প্রতিবেশীরা।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঁইয়া বলেন, পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা