× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল দুর্ঘটনা: নিহত বেড়ে ৫

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ২১:৪৮ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ২১:৫৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে পাঁচজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন

রোববার (৩ আগস্ট) বিকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জেলার সরাইল উপজেলার বাড়িউড়া গ্রামের আল আমিনের ছেলে সুমন (২৯), সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন (৩০), একই এলাকার শাহজাহান মিয়ার ছেলে তুহিন হাসান (২৯), বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের শাহজাহান মিয়ার ছেলে আকরাম (২৫), রংপুর জেলার গঙ্গাচড়া থানার খামার মোহনা গ্রামের ফজু মিয়ার ছেলে মনিরুজ্জামান (২১)।

পুলিশ ও নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, বিকালে সুমন ও তার দুই বন্ধু লোকমান ও তুহিনকে নিয়ে মোটরসাইকেলযোগে বিজয়নগর উপজেলায় ফুটবল খেলা দেখতে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় অপরদিক থেকে সিএনজি অটোরিকশা সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের চারজন আরোহী নিহত হন। অপর এক মোটরসাইকেল আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এ ঘটনায় সিএনজি অটোরিকশা চারযাত্রী আহত হন। আহতরা হলেন- বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের ফজল মিয়ার ছেলে সবুজ (১৯), ইব্রাহিমপুর গ্রামের সৈয়দ মিয়ার ছেলে আহাদ (২০), চান্দুরা কালিসীমা গ্রামের সিএনজি অটোরিকশাচালক আল আমিন ও সাতগাঁও গ্রামের দুলাল মিয়ার ছেলে ইয়ামিন।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে নিহতদের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা