× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহবধূর ওপর হামলা, স্বর্ণালঙ্কার লুট

সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ২০:৩৪ পিএম

গৃহবধূর ওপর হামলা, স্বর্ণালঙ্কার লুট

ফরিদপুরের সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর গ্রামে পারিবারিক ও জমিসংক্রান্ত বিরোধের জেরে এক নারীর ওপর সন্ত্রাসী হামলা, স্বর্ণালঙ্কার লুট, শ্লীলতাহানি ও দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। 

শনিবার (২ আগস্ট) রাত আনুমানিক ২টার দিকে পূর্ব শ্যামপুরের রব মিয়ার নেতৃত্বে ১০-১২ জন সংঘবদ্ধভাবে তার মায়ের মালিকানাধীন জমিতে অবৈধভাবে বালু ফেলে দখলের চেষ্টা করে বলে আলমগীর খন্দকার সদরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ সময় বাধা দিলে রব মিয়ার নির্দেশে দেশীয় অস্ত্র দিয়ে আলমগীরের মা আয়শা বেগমের মাথায় কোপ দিয়ে তার ডান কানের লতি কেটে যায়। তিনি বাম হাত দিয়ে ঠেকানোর সময় কবজিতে গুরুতর জখম হয়। পরে অন্যান্য অভিযুক্তরা লাঠিসোটা দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করে এবং গলায় থাকা ৮ আনার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলমগীরের স্ত্রী মাবিয়া এগিয়ে এলে তিনিও হামলার শিকার হন। তাকে মাটিতে ফেলে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগে উল্লেখ করেন। তার গলায় থাকা ১২ আনার স্বর্ণের চেইন ও কানের ৪ আনার দুল ছিনিয়ে নেওয়া হয়।

এছাড়া, হামলাকারীরা তাদের দোকানে ঢুকে তালা ভেঙে ক্যাশবক্স থেকে ১০ হাজার টাকা ও মালপত্রসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতি করে চলে যায়।

এ সময় স্থানীয় শিউলী বেগম, সুমাইয়া আক্তার, স্বর্ণা আক্তারসহ আশপাশের কয়েকজন এগিয়ে এলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

আলমগীর খন্দকার অভিযোগ করেন, বর্তমানে হামলাকারীরা তাদের মামলা না করতে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ভুক্তভোগীরা থানায় অভিযোগ করেছেন। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা