× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রীপুরে দুই মাস ২৩ দিন পর বৃদ্ধের লাশ উত্তোলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ২০:২৩ পিএম

শ্রীপুরে দুই মাস ২৩ দিন পর বৃদ্ধের লাশ উত্তোলন

দাফনের দুই মাস ২৩ দিন পর আদালতের নির্দেশে বৃদ্ধ মফিজ উদ্দিনের (৭২) লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রবিবার (৩ আগস্ট) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বারতোপা গ্রামের পারিবারিক কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন করা হয়। মরদেহ তোলার সময় শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহর শাকিল ও শ্রীপুর থানা পুলিশ উপস্থিত ছিলেন।

নিহত মফিজ উদ্দিন ওই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জেরে চলতি বছরের ১১ মে বিকেলে প্রতিপক্ষ একই গ্রামের মৃত এখলাস উদ্দিনের ছেলে আজাহার সিকদার, এহাসন সিকদার, আব্দুল কাদির সিকদার, শাহ আলমসহ তাদের সহযোগীরা বৃদ্ধের বাড়িতে গিয়ে তাকে মারধর করে। পরে স্বজনরা তাকে মাওনা চৌরাস্তা নোভা হাসপাতালে নিয়ে গেলে রাত ১০টার দিকে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধকে মৃত ঘোষণা করেন। পরদিন ১২ মে ময়নাতদন্ত ছাড়াই লাশ পারিবারিক কবরস্থানে দাফন করেন স্বজনরা।

এ ঘটনায় নিহতের পুত্রবধূ পারভীন আক্তার প্রতিপক্ষ ও তাদের সহযোগীদের আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ গাজীপুর আদালতে মামলা দায়ের করেন। ওই মামলায় বাদীরা তার শ্বশুরকে মারধর করে হত্যার করে বলে অভিযোগ আনেন। পরে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ বৃদ্ধ মফিজ উদ্দিনের লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা