× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোমতী নদী দখলমুক্ত করতে হাইকোর্টের ৬ মাসের আল্টিমেটাম

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ২০:০৪ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ২০:০৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

কুমিল্লার গোমতী নদীর দুই তীরে গড়ে ওঠা সব ধরনের অবৈধ স্থাপনা আগামী ছয় মাসের মধ্যে উচ্ছেদ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৩ আগস্ট) দুপুরে বিচারপতি মজিবুর রহমান ও বিচারপতি বশির উল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদেশে বলা হয়েছে, গোমতী নদীর স্বাভাবিক প্রবাহ রক্ষায় যেকোনো ধরনের দখলদারিত্ব কঠোরভাবে দমন করতে হবে। আদালত আরও উল্লেখ করেন, নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা পরিবেশ, জীববৈচিত্র্য এবং জনস্বার্থের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

রিট আবেদনটি করেন নদী রক্ষা ও পরিবেশ আন্দোলনের কর্মী, আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া। তার পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনজিল মোর্শেদ।

তিনি বলেন, গোমতী নদী এখন দখলদারদের দখলে চলে গেছে। নদী চিহ্নিত করে সীমানা নির্ধারণ করার পরও সেখানে অবৈধ দোকানপাট, স্থাপনা ও বাড়িঘর গড়ে উঠেছে।

তিনি আরও বলেন, আদালতের এই রায় শুধু গোমতীর জন্য নয়, দেশের সকল নদী রক্ষার ক্ষেত্রেও একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা আশা করছি, প্রশাসন এবার আর কোনো আপস না করে দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ডসহ অন্যান্য সরকারি সংস্থাকে ছয় মাসের মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা