× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পরশুরামে সিলোনিয়া নদীর বেড়িবাঁধ মেরামতে বিএসএফের বাধা

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৯:২২ পিএম

পরশুরামে সিলোনিয়া নদীর বেড়িবাঁধ মেরামতে বিএসএফের বাধা

ফেনীর পরশুরামে সিলোনিয়া নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ নির্মাণের কাজ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাধায় আটকে আছে। বাঁধ নির্মাণ না হওয়ায় বেড়িবাঁধের ভাঙন অংশ দিয়ে পানি প্রবেশ করে লোকালয় প্লাবিত হওয়ার আশংকা ।

পানি উন্নয়ন বোর্ড ফেনী সূত্রে জানা গেছে, ৮ জুলাই অতিভারি বৃষ্টি ও ভারতের পাহাড়ি ঢলে উপজেলায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের ১৬টি স্থানে ভাঙন দেখা দেয়। মানুষের ঘরবাড়ি, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ২০২৪ সালের আগস্ট মাসের বন্যায় একই জায়গায় বাঁধ ভেঙে যায়। তখন গ্রামবাসীর স্বেচ্ছাশ্রমে এটি মেরামত করা হয়। বেড়িবাঁধ ভাঙনে ডিএম সাহেব নগর, মেলাঘর, রাঙ্গামাটিয়া ও মির্জানগর গ্রাম পানিতে তলিয়ে যায়। কয়েকদিন আগে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার বাঁধের মেরামত কাজ শুরু করতে চাইলে বিএসএফের বাধায় সেটি স্থগিত হয়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, ডিএম সাহেব নগরে ভারত সীমান্তের ২৫৫ নং পিলারের কাছে বাঁধটি ভেঙেছে। বেড়িবাঁধের রাস্তাটি দিয়ে কবরস্থানে যাতায়াত করে চার গ্রামের মানুষ। এছাড়া নদীর পানি বেড়ে গেলে ভাঙনের অংশ দিয়ে লোকালয়ে পানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার আশংকা। 

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন জানান, এটি চার গ্রামের কবরস্থানে যাতায়াতের রাস্তা। আমরা চলাচল করতে পারছি না। বিএসএফের বাধায় কাজ বন্ধ হয়ে আছে। তারা যাতায়াতে বাধা দেয়। বিএসএফ দিনে ৩বার এসে দেখে যায়। দ্রুত বাঁধটি মেরামত না করলে সিলোনিয়া নদীর পানি ভাঙন দিয়ে গ্রামে ঢুকবে।

ফেনী পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ডিএম সাহেব নগরে সিলোনিয়া নদীর বেড়িবাঁধের প্রায় ৩০ মিটার অংশ ভেঙে গেছে। জঙ্গলঘোনায় সিলোনিয়া নদীর ৩০ মিটারসহ ৬০ মিটার বাঁধ মেরামতে ৮ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সাহাবুদ্দিন এন্টারপ্রাইজ বাঁধটি মেরামতের কাজ পেয়েছে। 

ফেনী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আকতার হোসেন মজুমদার জানান, বেড়িবাঁধটির কিছু জায়গা নোম্যান্সল্যান্ডে পড়ায় বিএসএফ বাধা দিয়েছে। যেহেতু দুই দেশের বিষয়, সেজন্য বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। দ্রুত বিষয়টি সমাধান হবে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, বাঁধটি ভারতের সীমান্ত পিলারের কাছে। নোম্যন্সল্যান্ডে হওয়ায় তারা আপত্তি জানিয়েছে। দ্রুত বেড়িবাঁধটি মেরামতের কাজ যাতে শুরু করা যায়, সেজন্য চেষ্টা চলছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা