× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে এতিমখানার চাল আত্মসাৎ, ভুয়া কমিটির শাস্তির দাবি

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৮:৩৬ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ১৮:৩৯ পিএম

গাজীপুরে এতিমখানার চাল আত্মসাৎ, ভুয়া কমিটির শাস্তির দাবি

গাজীপুরের পূবাইল বসুগাঁও এলাকায় ভূয়া কমিটির নামে এতিমখানার চাল আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পাঠানবাড়ী কাসিমুল উলুম মাদ্রাসা ও এতিমখানা মসজিদ কমিটি। রবিবার (৩ আগস্ট) সকালে এতিমখানায় এ সংবাদ সম্মেলন করা হয়। 

সংবাদ সম্মেলনে মসজিদ ও এতিমখানার মোতাওয়াল্লী হাফেজ আহাম্মেদ পাঠান বলেন, আমি প্রতিষ্ঠানের মূল জমিদাতা এবং দীর্ঘদিন যাবত কমিটির দায়িত্ব পালন করে আসছি। দায়িত্ব পালন করার সময়ে কিছু দুষ্কৃতকারী এতিমখানার নামে ভূয়া কমিটি করে সরকারি অনুদানের ১ টন চাল আত্মসাৎ করে। পরে অনুদানের সেই চাল বিক্রি করে অর্থ আত্মসাৎ করে। বিষয়টি জানতে পেরে গাজীপুর জেলা প্রশাসক বরাবর এতিমখানা কমিটির সভাপতি জামীর আলী খান একটি লিখিত অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করে চাল চুরি ও অর্থ আত্মসাতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তদন্ত কমিটির চাপের মুখে পরবর্তী সময়ে অর্থ আত্মসাতের টাকা ফেরত দেয় দুষ্কৃতকারীরা। 

তিনি আরও বলেন, উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় ভুয়া কমিটি জুয়েল পাঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার করে সেই দুষ্কৃতকারীরা। জুয়েল পাঠানের বিরুদ্ধে মিথ্যাচার ও অপপ্রচার তীব্র নিন্দা জ্ঞাপন করেন মসজিদ কমিটির সভাপতি ও মোতাওয়াল্লী। সেই সঙ্গে ভুয়া কমিটির মূল হোতা মাসুম পাঠান, সুজন পাঠান, আতাউর পাঠানসহ সকল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা