× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৭:৩৪ পিএম

নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্যকে গুলি করে হত্যা

কুমিল্লার নাঙ্গলকোটে সাবেক ইউপি সদস্য আলাউদ্দিনকে (৫৫) বাড়ির সামনে থেকে অপহরণের পর কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। 

রবিবার (৩ আগস্ট) চাঁন্দাইশ গ্রামে সড়কের পাশ থেকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বক্সগঞ্জ ইউপির আলীয়ারা গ্রামের যুবলীগ নেতা শেখ ফরিদ, সালেহ আহাম্মদ মেম্বার ও আলাউদ্দিন মেম্বারের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ চলে আসছে। এ ব্যাপারে আদালতে দুইপক্ষের বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে। তার জের ধরে রবিবার আলাউদ্দিন মেম্বার তার চাচতো ভাই আবুল বাশারের জানাজার নামাজ শেষ করে বেলা সাড়ে ১২টার সময় বাড়ির সামনে এসে পৌঁছালে একদল মুখোশধারী সিএনজি অটোরিকশায় এসে তাকে তুলে নিয়ে যায়।

মোবাইল ফোনে অপহরণের সংবাদ পেয়ে তার ভাগিনা তারেক ও ডা.আনোয়ার মুখোশধারীদের পিছু নেয়। চাঁন্দাইশ গ্রামের আবুল খায়ের মাস্টারের বাড়ির সামনে এসে হাত-পা বাঁধা ও গুলিবিদ্ধ অবস্থায় আলাউদ্দিনকে দেখতে পান তারা। এ সময় তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার স্বজন ডা.আনোয়ার ও তারেক জানান, আলাউদ্দিন মেম্বারের সঙ্গে ছালেহ আহমদ মেম্বার, শেখ ফরিদ ও শহীদদের সঙ্গে দীর্ঘদিনের দ্বন্দ্ব। তারাসহ মুখোশধারী কয়েকজন সন্ত্রাসী তাকে সিএনজি অটোরিকশায় এসে অপহরণ করে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

এদিকে এই ঘটনার পর আলীয়ারা গ্রামে দুইপক্ষের সংঘর্ষ, হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চলছে।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একে ফজলুল হক বলেন, একজনকে হত্যার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। আসামিদের গ্রেপ্তার ও পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত আছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা