× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৭:২১ পিএম

মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক ও দেশীয় অস্ত্রসহ যুবলীগ নেতা ও তার সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলো- সিঙ্গারবিল ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক নোয়াবাদী গ্রামের সাচ্চু মিয়ার ছেলে মো. মোশাররফ হোসেন ও তার সহযোগী শ্রীপুর গ্রামের মৃত এলু মিয়ার ছেলে আলমগীর হোসেন। 

তাদের হেফাজত থেকে ক্রিস, রামদা, সুইস গিয়ার চাকুসহ বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র এবং এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) অমিতাভ দাস তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী থেকে যুবলীগ নেতা মো. মোশাররফ হোসেন ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা