× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উড্ডয়নকালে বিমানের সঙ্গে কুকুরের ধাক্কা, অল্পের জন্য রক্ষা পেল ফ্লাইট

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৭:২০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

কক্সবাজার বিমানবন্দরে উড্ডয়নের সময় রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লাগে এয়ারএস্ট্রা এয়ারলাইন্সের ঢাকা অভিমুখী একটি ফ্লাইটের। এতে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার (২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটির উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করে পর্যবেক্ষণে নেওয়া হয়। তবে পাইলট ও গ্রাউন্ড টিমের পরীক্ষায় যান্ত্রিক কোনো ত্রুটি না পাওয়ায় প্রায় এক ঘণ্টা পর ফ্লাইটটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বিমানটিতে থাকা ৭২ জন যাত্রীই নিরাপদে ছিলেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফায়ার সার্ভিস ও পরিচ্ছন্নতাকর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল রানওয়ে থেকে মৃত কুকুরটি সরিয়ে নেয়। এরপর পাইলট ও গ্রাউন্ড ক্রু বিমানের ‘থ্রো-চেক’ সম্পন্ন করে নিশ্চিত হন, এতে কোনো প্রযুক্তিগত ত্রুটি নেই। সবকিছু স্বাভাবিক থাকায় রাত ৮টা ৮ মিনিটে ফ্লাইটটি পুনরায় উড্ডয়ন করে।

বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফ্লাইটের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে যাত্রীরা সবাই নিরাপদে ছিলেন এবং ফ্লাইটটি স্বাভাবিকভাবেই উড্ডয়ন করেছে।

তিনি আরও বলেন, দিনের বেলায় রানওয়েতে কুকুরের তেমন আনাগোনা না থাকলেও সন্ধ্যার পর তাদের চলাচল বেড়ে যায়। আলো কম থাকায় পরিস্থিতি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

বর্তমানে বিমানবন্দরের নিরাপত্তায় ১৮৯ জন আনসার সদস্য পালাক্রমে দায়িত্ব পালন করছেন। তবুও এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সম্পূর্ণরূপে রোধ করা যাচ্ছে না বলেও তিনি মন্তব্য করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা