× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মসজিদে আজান দিতে গিয়ে প্রাণ গেল মুয়াজ্জিনের

বগুড়া অফিস

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৫ ১৫:৫৯ পিএম

আপডেট : ০৩ আগস্ট ২০২৫ ১৬:০০ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

বগুড়ার নন্দীগ্রামে মসজিদে ফজরের আজান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বুলু মিয়া (৬২) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

রবিবার (৩ আগস্ট) ভোরে পৌরসভার বৈলগ্রাম উত্তরপাড়া পুরাতন জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলু মিয়া ওই গ্রামের মৃত তাছিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, ফজরের আজান দেওয়ার জন্য বাড়ি থেকে মসজিদের দিকে যাচ্ছিলেন বুলু মিয়া। মসজিদের সামনে সড়কে ছিঁড়ে পড়ে থাকা বৈদ্যুতিক তারে পা দেওয়ায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার করে।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা