× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ২০:৪৩ পিএম

প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ড ৬০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকায় নিলিমা ব্যাগ মিলস লিমিটেডের প্লাস্টিক ব্যাগ উৎপাদন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬০-৬৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শনিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। প্রায় আড়াই মাস বন্ধ থাকার পর সীমিত পরিসরে কারখানার উৎপাদন শুরু হয়েছিল। সেই সময় ৫ থেকে ৬ জন শ্রমিক ভেতরে কাজ করছিলেন।

কারখানার শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, হঠাৎই কারখানার আইপিএস রুম থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। কিছু বুঝে ওঠার আগেই আগুন দ্রুত কারখানায় ছড়িয়ে পড়ে। এ সময় শ্রমিকরা দ্রুত কারখানার বাইরে চলে আসতে সক্ষম হন।

আগুন লাগার খবর পেয়ে সিঙ্গাইর, সাভার চামড়া শিল্প এলাকা এবং মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এর আগে নিয়মিত টহলে থাকা সাভার ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর সদস্যরাও দুটি গাড়ি নিয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করেন। সেনাবাহিনীর সদস্যরা কাচের জানালা ভেঙে ফায়ার সার্ভিসকে আগুন নেভাতে সাহায্য করেন এবং ভেতরে আটকা পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনেন। প্রায় ২ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কারখানার মালিক মো. আনিছুর রহমান জানান, এই অগ্নিকাণ্ডে তার ৬০-৬৫ কোটি টাকার মালামাল পুড়ে গেছে। তবে শ্রমিকদের নিরাপদে বেরিয়ে আসতে পারায় তিনি স্বস্তি প্রকাশ করেন।

সেনাবাহিনীর সিনিয়র ক্যাম্প অফিসার জাহাঙ্গীর জানান, প্রাথমিক তদন্তে আইপিএসের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে সিঙ্গাইর থানার ওসি জেওএম তৌফিক আজমসহ স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা