× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১৪:৪৯ পিএম

শনিবার দুপুরেবরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে কফিন মিছিল করে ছাত্র জনতা। প্রবা ফটো

শনিবার দুপুরেবরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে কফিন মিছিল করে ছাত্র জনতা। প্রবা ফটো

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালের অব্যবস্থাপনার বিরুদ্ধে এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে কফিন মিছিল ও সড়ক অবরোধ করেছে বরিশালের ছাত্র জনতা।

শনিবার (২ আগস্ট) দুপুর ১২টার দিকে বরিশাল নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হলের সামনে ‘বরিশালের সর্বস্তরের ছাত্র জনতা’র ব্যানারে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে।

বক্তারা বলেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালের দুর্দশা চরমে পৌঁছেছে। অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত ও দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ নিশ্চিত না হলে সাধারণ মানুষের চিকিৎসাসেবা আরও ভেঙে পড়বে।

তারা আরও বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধীনস্থ প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বাড়াতে হবে। দ্রুত সময়ের মধ্যে এই তিন দফা দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা।

দাবিগুলো হলো:

১. সরকারি হাসপাতালগুলোর অব্যবস্থাপনা দূর করে অবকাঠামোগত উন্নয়ন

২. পর্যাপ্ত ও দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ

৩. স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি

সমাবেশ শেষে শিক্ষার্থীরা কফিন নিয়ে একটি প্রতীকী মিছিল বের করেন। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনমনে সচেতনতা তৈরি করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা