× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুলাই অভ্যুত্থানের কোনো মাস্টারমাইন্ড ছিল না: ফরহাদ মজহার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিবেদক

প্রকাশ : ০২ আগস্ট ২০২৫ ১০:০৮ এএম

আপডেট : ০২ আগস্ট ২০২৫ ১০:১২ এএম

ফরহাদ মাজহার। প্রবা ফটো

ফরহাদ মাজহার। প্রবা ফটো

কবি ও রাষ্ট্র চিন্তক ফরহাদ মজহার বলেছেন, জুলাই অভ্যুত্থান করেছে জনগণ। এখানে কোনো মাস্টারমাইন্ড ছিল না। কোনো তথাকথিত বিশেষ কোনো গ্রুপের নেতৃত্ব ছিল না। এটা দোষের কিছু নয়, পৃথিবীতে গণঅভ্যুত্থান এভাবেই ঘটে।

শুক্রবার (১ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভাববৈঠকী আয়েজিত জুলাই গণঅভ্যুত্থান ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।

ফরহাদ মজহার বলেন, গণঅভ্যুত্থানে মানুষের অকাতরে জীবন দেয়ার কারণ হলো আমাদেরকে নতুন করে রাষ্ট্র গঠন করতে হবে। রাষ্ট্রকে ভাঙতে হবে, নতুন করে গড়তে হবে; যাতে আমরা দ্রুত আমাদের অর্থনৈতিক বিকাশ এবং আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারি।

জুলাই সনদের বদলে জনগণ জুলাই ঘোষণা চেয়েছিল উল্লেখ করে তিনি আরও বলেন, আমরা জুলাই সনদ চাইনি, আমাদের যে অভিপ্রায় আছে সেই অনুযায়ী আমাদের জুলাই ঘোষণা কোথায়? আগস্টের ৮ তারিখের পর আমাদের ইচ্ছা আমাদের অভিপ্রায় বিপরীত দিকে চলেছে।

তিনি বলেন, তরুণরা তাদের রাজনৈতিক দল গঠন করেছে, তারা লড়াই করছে। অনেক ক্ষেত্রে তারা সফল হতে পারছে, অনেক ক্ষেত্রে কৌশলগত ভুল করছে। আবার তারা শিখছে। ফলে তাদের পেছনে আমাদের থাকতে হবে। তাদেরকে সমর্থন দিতে হবে।

নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন সব সমস্যার সমাধান নয়। আমাদের বিনীত অনুরোধ থাকবে, যারা জুলাই অভ্যুত্থানে অংশ নিয়েছেন, বিশেষ করে সাহসী তরুণেরা, তারা যেন শুধু নির্বাচনকেন্দ্রিক রাজনীতির মধ্যে নিজেদের সীমাবদ্ধ না রাখে। নির্বাচন হতে পারে একটি উপায়, কিন্তু সেটিই সবকিছু নয়। আমাদের কাজ অনেক বড়, আমাদের সমাজ, রাষ্ট্র ও রাজনৈতিক কাঠামোকে নতুন করে গড়ে তুলতে হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা