× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতীয় নাগরিক আটক, জব্দ দুটি ছাগল

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১৯:০৮ পিএম

ভারতীয় নাগরিক জেমোসিং ত্রিপুরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। প্রবা ফটো

ভারতীয় নাগরিক জেমোসিং ত্রিপুরা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করেন। প্রবা ফটো

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সীমান্তসংলগ্ন লোগাং বাজার এলাকা থেকে দুইটি পাঁঠা ছাগলসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা গেছে, গত ৩১ জুলাই সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানাধীন দেশরাই পাড়ার বাসিন্দা জেমোসিং ত্রিপুরা (৪৫) অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের লোগাং বাজার এলাকায় প্রবেশ করেন।

সীমান্তে নিয়মিত টহলের অংশ হিসেবে বৌদ্ধমনিপাড়া বিওপি’র আওতাধীন ৩ বিজিবির একটি টহল দল তাকে আটক করে। অভিযানে নেতৃত্ব দেন টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল আলীম। এ সময় জেমোসিং ত্রিপুরার কাছ থেকে দুইটি পাঁঠা ছাগলও জব্দ করা হয়, যেগুলো তিনি বাংলাদেশ থেকে কিনে ভারতে ফেরার চেষ্টা করছিলেন।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে বিজিবি হেফাজত থেকে সন্ধ্যায় আইনানুগ ব্যবস্থার জন্য পানছড়ি থানায় হস্তান্তর করা হয়।

পানছড়ি থানার অফিসার ইনচার্জ মো. জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বিজিবি সূত্র জানিয়েছে, এ ঘটনায় সীমান্ত এলাকায় নজরদারি আরও জোরদার করা হয়েছে এবং অনুপ্রবেশ রোধে বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা