গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৫ ১২:০০ পিএম
আপডেট : ০১ আগস্ট ২০২৫ ১২:০১ পিএম
প্রতীকী ছবি
গাজীপুরের কাপাসিয়ার পাঁচুয়া গ্রামের শাপলা বিলে নৌকা ডুবে দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১ আগস্ট) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাপলা তুলতে দুই বন্ধু নৌকায় করে বিলে নামে। একপর্যায়ে নৌকাটি ডুবে গেলে সাঁতার না জানার কারণে তারা পানিতে তলিয়ে যায়।
মোহাম্মদ মামুন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।