× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে ১২ শ্রমিক আহত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ২২:০১ পিএম

ছাদ ধসে ১২ শ্রমিক আহত হয়েছেন। প্রবা ফটো

ছাদ ধসে ১২ শ্রমিক আহত হয়েছেন। প্রবা ফটো

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণাধীন একটি ছাত্র হলের ছাদ ধসে ১২ শ্রমিক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে নির্মাণাধীন হলের দ্বিতীয় তলার বারান্দার ঢালাই চলাকালে এই ঘটনা ঘটে। 

ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমানকে প্রধান করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

জানা যায়, আজ সকালে ১০ তলা ভবনটির দ্বিতীয় তলার বারান্দার ঢালাইয়ের কাজ শুরু হয়। দুপুরে বৃষ্টি হলে কাজ কিছু সময় বন্ধ থাকে। বৃষ্টি শেষে ঢালাইয়ের কাজ পুনরায় শুরু হলে ছাদের সাটারিং নড়বড়ে হয়ে পড়ে। একপর্যায়ে সাটারিং ভেঙে পুরো ছাদ ধসে পড়ে। এতে শ্রমিকরা চাপা পড়েন। পরে ১২ শ্রমিককে উদ্ধার করে ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  সেখান থেকে নয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় এবং তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিক্ষার্থীরা বলছেন, ছাদ ঢালাইয়ে নিম্ন মানের সামগ্রী ব্যবহার, ঠিকাদারি প্রশাসনের গাফিলতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের যথাযথ তদারকির অভাবেই এ দুর্ঘটনা ঘটেছে।  

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের দায়িত্বরত প্রকৌশলী মো. রাহাত হাসান দিদার বলেন, ‘সাটারিং সহ সবকিছুই পরিকল্পনা অনুযায়ী করা হয়েছে। মূলত বৃষ্টির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।’

তবে প্রকল্প পরিচালক সৈয়দ মোফাছিরুল ইসলামের সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মিজানুর রহমান বলেন, ‘ঘটনা তদন্তে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কী কারণে ধ্বসে পড়লো, কারও গাফিলতি আছে কি না, তা তদন্তে দেখা হবে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা