× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় একদিনের ব্যবধানে করোনায় দুজনের মৃত্যু

খুলনা অফিস

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ২১:১৭ পিএম

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহীত

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একদিনের ব্যবধানে মো. রকমান (২৫) ও রতিকান্ত ডাকুয়া (৮৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রকমান ও এর আগের দিন সকালে রতিকান্ত ডাকুয়া মারা যান। মৃত রকমান নগরীর রায়ের মহলের বাসিন্দা মো. আনোয়ারের ছেলে ও রতিকান্ত ডাকুয়া খুলনার খালিশপুরের বাসিন্দা।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চলতি বছর এ নিয়ে খুমেক হাসপাতালে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। গত ২১ জুলাই বছরের প্রথম করোনা রোগীর মৃত্যু হয় এখানে।

খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মো. রকমান নামে এক যুবক খুমেক হাসপাতালে ভর্তি হয়। আজ  দুপুর আড়াইটার দিকে করোনা ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা