× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাঞ্ছারামপুরে গৃহবধূ শাহিনুর হত্যা, আসামি গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫ ২০:৩১ পিএম

আপডেট : ৩১ জুলাই ২০২৫ ২০:৪৩ পিএম

বাঞ্ছারামপুরে গৃহবধূ শাহিনুর হত্যা, আসামি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের গৃহবধূ শাহিনুর আক্তার (২৫) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ (পিবিআই)। তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মো. সুজন মিয়া (৩৭) নামের এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর আদালতে দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকাণ্ডে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন তিনি।

পিবিআই সূত্র জানায়, গত ১৬ জুলাই সন্ধ্যার পর থেকে ১৮ জুলাই রাত সাড়ে ৮টার মধ্যে বাঞ্ছারামপুর পৌরসভার থানা কলোনি এলাকার একটি বাসার নিচতলায় শাহিনুরকে নির্মমভাবে হত্যা করা হয়। হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ১৮ জুলাই রাতে শাহিনুরের পিতা গিয়াস উদ্দিন মেয়ের রুম থেকে দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে রক্তাক্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে। 

জানা যায়, গ্রেপ্তারকৃত সুজন মিয়া এলাকায় মাদক ও জুয়া সংশ্লিষ্ট নানা অপরাধে জড়িত ছিলেন।

গত ২৭ জুলাই ঢাকার কামরাঙ্গীরচর থানার চান মসজিদ বাগানবাড়ী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পিবিআই। পাঁচদিনের রিমান্ডে ব্যাপক জিজ্ঞাসাবাদে সুজন জানান, তিনি ও তার আরও তিন সহযোগী মিলে ভিকটিম শাহিনুরের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় শাহিনুরকে ছুরিকাঘাতে হত্যা করে তারা। বুধবার (৩০ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন সুজন। মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা