× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

মাদারীপুর সংবাদদাতা

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১২:১০ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৪:০৬ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুর সদরে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। 

মেয়েটির পরিবার বলছে, উপজেলার পাঁচখোলা ইউনিয়নের পাঁচখোলা এলাকায় রবিবার (১১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। 

মৃত আড়াই বছর বয়সী শিশুর নাম আফিয়া। সে সদর উপজেলার পাঁচখোলা এলাকায় রহিম মাদবরের নাতনি ও মাগুরা জেলার বোয়ালখালি এলাকার আশরাফুর শেখ ও ঊর্মি আক্তার দম্পতির মেয়ে।

বাবা আশরাফুর শেখ জানান, কয়েকদিন আগে তার স্ত্রী মেয়েকে নিয়ে মাগুরা থেকে মাদারীপুর বেড়াতে যান। সকালে শিশু আফিয়া বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাকে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। 

হাসপাতালের চিকিৎসক শাওলিন আফরোজ বলেন, শিশুটিকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে পানিতে ডুবে মারা গেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা