× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩৫

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ২২:২১ পিএম

উপদেষ্টা আসিফের অনুসারীদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, আহত ৩৫

কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে করা বিক্ষোভ মিছিল ও সমাবেশে হামলা করার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।

ঘটনার পর দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৫ সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলা সদরে এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানাতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। একই দিন বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আয়োজন করে উপজেলা ছাত্রদল। মিছিল শেষে উপজেলা সদরের আল্লাহ চত্বরে আসিফ অনুসারীরা প্রতিবাদ সমাবেশ শুরু করে। এ সময় সমাবেশস্থলের অদূরে বিএনপি অফিসের সামনে অবস্থান করছিলেন দলটির নেতাকর্মীরা। তখন সমাবেশস্থল লক্ষ্য করে পার্শ্ববর্তী জেলা পরিষদের মার্কেট থেকে বেশ কয়েকটি ইটপাটকেল ছোড়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর পর শুরু হয় উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া। এ সময় উভয়পক্ষের কর্মীদের লাঠিসোঁটা নিয়ে হামলা চালাতে দেখা যায়। সেখানে দায়িত্ব পালনকালে ৫ সাংবাদিকসহ অন্তত ৩৫ জন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উপদেষ্টা আসিফের সমর্থকরা এ হামলার জন্য স্থানীয় বিএনপিকে দায়ী করেছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিএনপি। হামলার পর মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, জরুরি বিভাগে ৬ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। আহত বাকিদের স্থানীয় ও কুমিল্লা জেলা সদরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। 

উপজেলা এনসিপির তত্ত্বাবধায়ক মিনাজুল হক জানান, উপদেষ্টার আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে আমাদের বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণ ছিল। কিন্তু বিএনপির লোকজন অতর্কিত আমাদের ওপর হামলা চালায়। বৃষ্টির মতো ইটপাটকেল ছুড়ে আমাদের ধাওয়া দিয়েছে। যার ভিডিও আছে। এ সময় আমাদের অর্ধশতাধিক সমর্থক আহত হয়েছেন।

তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন বলেন, ছাত্রদলের ব্যানারে আমাদের একটি মিছিলের প্রস্তুতি ছিল। কিন্তু এনসিপি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে এসে মুরাদনগর উপজেলা বিএনপি অফিসের সামনে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে। এতে বিএনপির ১০ থেকে ১৫ জন নেতাকর্মী আহত হন।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আমিন কাদের খান বলেন, উপজেলা সদরে এনসিপির সমর্থনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ চলছিল। এ সময় পাশে অবস্থান করা কিছু লোক ইটপাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া ও পাল্টা ধাওয়া শুরু হয়। আমরা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এতে কিছু লোক আহত হয়েছেন। কোনো পক্ষ এখনও মামলা করেনি। উপজেলা সদরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা