× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পানির নিচে ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

রাঙামাটি প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ২২:০৯ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৫ ২২:১২ পিএম

পানির নিচে ঝুলন্ত সেতু, পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা

সিম্বল অব রাঙামাটি খ্যাত পর্যটনের ঝুলন্ত সেতুটি কাপ্তাই হ্রদে পানিতে ডুবে যাওয়ায় দর্শনার্থীদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ।

বুধবার (৩০ জুলাই) সকালে সেতুটি কোথাও ৬ ইঞ্চি কোথাও তার চেয়ে বেশি পানিতে ডুবে গেছেÑ যার কারণে সেতুতে দর্শনার্থী প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে রাঙামাটি পর্যটন করপোরেশন। 

বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।

তিনি জানান, ঝুলন্ত সেতুতে কাপ্তাই হ্রদের পানি প্রবেশ করায় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা সেতুতে পর্যটকদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছি। সেতু থেকে পানি না নামা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

রাঙামাটির সদর উপজেলার পর্যটন এলাকায় পর্যটন করপোরেশন ১৯৮৬ সালে নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ ঝুলন্ত সেতুটি নির্মাণ করে। দুই পাহাড়ের মাঝখানে দুটি পিলারের ভর করে দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন এ সেতুটি দেখতে জলপথে ও স্থলপথে যেকোনো মাধ্যমে সহজে যাওয়া যায়। বর্তমানে সেতুটি সিম্বল অব রাঙামাটি হিসেবে দেশ-বিদেশে পরিচিতি লাভ করেছে। 

১৯৮৬ সালে স্থাপনের পর থেকে কাপ্তাই হ্রদের পানি ১০৪-১০৫ এমএসএল (মীনস সী লেভেল) হলে হ্রদের পানিতে ডুবে যায় পর্যটন করপোরেশনের ঝুলন্ত সেতুটি।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, বর্তমানে কাপ্তাই হ্রদে পানির লেভেল প্রায় ১০৬ এমএসএল। হ্রদের পানি ১০৮.৫ এমএসএলের কাছাকাছি এলে জলকপাট খুলে দিয়ে হ্রদে পানি কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা