× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাচার কিল-ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১৯:৩১ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৫ ২০:০৫ পিএম

চাচার কিল-ঘুষিতে প্রাণ গেল ভাতিজার

মতলব উত্তর উপজেলায় চাচার হাতে ভাতিজা খুনের ঘটনা ঘটেছে। বুধবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রাহ্মণচক গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাইনুদ্দিন ওই গ্রামের রুহুল আমিন সরকারের ছেলে। 

 উত্তর থানার ওসি মো. রবিউল হক বলেন, ‘ঘটনার পর গুরুতর আহত মাইনুদ্দিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।’

ওসি আরও বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পারি, চাচা ফারুক তার স্ত্রীর নামে এনজিও থেকে এক লাখ টাকা লোন করে ৫০ হাজার টাকা ভাতিজা মাইনুদ্দিনকে দেন। পরবর্তী সময়ে কিস্তির টাকা ফারুক তার কাছে দিতে বলেন। কিন্তু ভাতিজা ও তার স্ত্রী নিজেরাই কিস্তি পরিশোধ করেন। এ নিয়ে বুধবার সকালে বাড়ির সামনে পাকা রাস্তার পাশে মাঁচায় বসে চাচা-ভাতিজার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে কিল ঘুষি লাথি মারলে ভাতিজা গুরুতর আহত হয়ে মারা যান। এ ঘটনায় ভিকটিম পরিবার অভিযোগ দিলে হত্যা মামলা দায়ের করা হবে এবং ফারুকের স্ত্রী মাফিয়া বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

নিহত মাইনুদ্দিনের স্ত্রী মানছুরা বলেন, ‘আমার ৫০ হাজার টাকা কিস্তির ১৪ হাজার টাকা বাকি ছিল। ওই টাকা পরিশোধ করে ফেলেছি। কিন্তু ওই টাকা কেন আমার চাচা শ্বশুরের হাতে দিলাম না, তাই আমার স্বামীকে ফারুক ও তার ছেলে ফয়সাল মিলে অনেক মারপিট করতে করতে খুন করে ফেলেছেন। আমি আমার স্বামী খুনের বিচার চাই।’ 

ঘটনার পর চাঁদপুর জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর থেকে পলাতক চাচাকে গ্রেপ্তারে পুলিশের টিম কাজ করছে বলেও জানান ওসি

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা