× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর, প্রধান শিক্ষক গ্রেপ্তার

খানসামা (দিনাজপুর) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুলাই ২০২৫ ১৯:২৯ পিএম

আপডেট : ৩০ জুলাই ২০২৫ ১৯:৫৩ পিএম

খানসামায় বিএনপির কার্যালয় ভাঙচুর, প্রধান শিক্ষক গ্রেপ্তার

দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউট কমিটির সাবেক সাধারণ সম্পাদক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।”



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা