× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিঠাপুকুরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

মিঠাপুকুর (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৯ জুলাই ২০২৫ ২১:৩৫ পিএম

মিঠাপুকুরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

রংপুরের মিঠাপুকুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধ আফসার আলী মন্ডলের মৃত‍্যু হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত‍্যু হয়।

এর আগে গত বুধবার (২৩ জুলাই) উপজেলার চেংমারী ইউনিয়নের আবীরের পাড়া গ্রামে হামলার ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আফসার আলী মন্ডলের সঙ্গে পাশ্ববর্তী গোপালপুর ইউনিয়নের শাল্টিপাড়ার শাহজাহান, সামছুল এবং মর্জিনাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আফসার আলী মন্ডলের জমির সমস্ত কাগজপত্রাদি ঠিক থাকলেও জমি দখলের চেষ্টা চালান অভিযুক্তরা। 

তারা জানান, গত বুধবার দুপুরে তিনি জমিতে পানি নিতে গেলে মনজুরুল এবং লালমিয়ার নেতৃত্বে ২০/৩০ জন লোক দেশীয় ছুরি দিয়ে আফসার আলীকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। খবর পেয়ে আফসার আলীর মেয়ে আদুরী, ছেলে এরশাদ, ইকবাল, সাজুসহ বেশ কয়েকজন তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও বেধড়ক মারপিট করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আফসার আলীর অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-অপারেশন) হাফিজুর রহমান বিষয়টি করে বলেন, মারামারির ঘটনার দিনেই থানায় মামলা হয়েছে। দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল। এখন এটি হত্যা মামলায় রূপান্তর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা