× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গজারিয়ায় জলদস্যু গ্রুপের স্যুটার মান্নান নিহত, আহত ১

মুন্সীগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২২:১৫ পিএম

নিহত মান্নান।

নিহত মান্নান।

মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে দুই জলদস্যু গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের ঘটনায় শীর্ষ জলদস্যু ‘স্যুটার মান্নান’ নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে তার সহযোগী হৃদয় বাঘ নামে আরেক জলদস্যু। 

সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল আলম আজাদ। তিনি জানান, আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

গজারিয়া নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, নিহত মান্নানের বুকে দুটি গুলির চিহ্ন রয়েছে। গুলি চাইনিজ রাইফেল দিয়ে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।

নিহত মান্নানের স্ত্রী সুমি বেগম বলেন, কয়েক দিন আগে মান্নান জানিয়েছিল হোগলাকান্দি গ্রামের লালু ও জুয়েল তাকে হত্যার হুমকি দিচ্ছে এবং ভাড়াটে খুনি নিয়োগ করেছে। আমি নিশ্চিত, লালু, জুয়েল ও তাদের ভাড়াটে খুনিরাই আমার স্বামীকে গুলি করে হত্যা করেছে। তিনি আরও বলেন, এই হামলায় গুয়াগাছিয়ার কুখ্যাত সন্ত্রাসী নয়ন-পিয়াস বাহিনীর সদস্যরাও জড়িত থাকতে পারে। এ ঘটনায় থানায় মামলা করব।

এ রিপোর্ট লেখা পর্যন্ত সোমবার রাত ৯টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা