× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টঙ্গীতে ম্যানহোলে পড়ে নারী নিখোঁজ এলাকাবাসীর ক্ষোভ

টঙ্গী (গাজীপুর) প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ২১:০৪ পিএম

আপডেট : ২৮ জুলাই ২০২৫ ২১:১৮ পিএম

ফা‌রিয়া তাজ‌নিম জ্যো‌তি।

ফা‌রিয়া তাজ‌নিম জ্যো‌তি।

গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। রবিবার (২৭ জুলাই) রাত আনুমানিক ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার কারণ হিসেবে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলাকে দায়ী করেছেন তারা।

ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারীর পরিচয় নিশ্চিত ক‌রেছেন তার চাচাতো বোন সুকতারা ইসলাম ঐশী। তার নাম ফা‌রিয়া তাজ‌নিম জ্যো‌তি (৩২)। তিনি চুয়াডাঙ্গা জেলার সদর থানার বাগানপাড়ার মৃত ওলিউল্লাহ আহ‌ম্মেদ বাবলুর মে‌য়ে। তিনি মিরপুরে বাস করতেন এবং ম‌নি‌ ট্রেডিং ক‌রপো‌রেশন নামের একটি প্রতিষ্ঠানে ন্যাশনাল সেলস ম‌্যা‌নেজার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

জ্যো‌তির চাচাতো বোন ঐশী বলেন, আমার বোন রবিবার টঙ্গীর হো‌সেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালে ডাক্তারের কাছে যান। তারপর আমা‌দের প‌রিবারের লোকজন তার মোবাইল নম্বরে যোগা‌যোগের চেষ্টা করলে তার ফোন‌ নম্বর বন্ধ পাওয়া যায়। পরে অনেক খোঁজাখুঁজি ক‌রে হো‌সেন মার্কেট এসে জান‌তে পা‌রি একজন নারী ম‌্যান‌হো‌লে প‌ড়ে গে‌ছে। ফায়ার সা‌র্ভিস কাজ কর‌‌ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে এক নারী অসাবধানতাবশত খোলা একটি ম্যানহোলে পড়ে যান। দুর্ঘটনার সময় আশপাশে কোনো সতর্কতামূলক চিহ্ন বা ব্যারিকেড ছিল না। দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু উদ্ধার তৎপরতায় ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। রাত থেকেই টঙ্গী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী ইউনিট ম্যানহোলে অভিযান শুরু করে। উদ্ধার তৎপরতা চললেও নিখোঁজ নারীর কোনো সন্ধান মেলেনি।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম জানান, খবর পাওয়ার পর থেকেই আমরা উদ্ধার অভিযান চালাচ্ছি। ম্যানহোলটির গভীরতা প্রায় ১০ ফুট। এখনও আমরা ওই নারীর কোনো খোঁজ পাইনি, তবে অভিযান অব্যাহত রয়েছে।

এ ঘটনায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতাল কর্তৃপক্ষকে দায়ী করছেন স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের সামনের রাস্তায় ম্যানহোলটি ঢাকনাবিহীন ছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল আলেক বলেন, হাসপাতালের সামনে এত বড় ঝুঁকি অথচ কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। এটি চরম অবহেলা। এই অবহেলার কারণেই আজ এই দুর্ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসকান্দার হাবিবুর রহমান জানান, নিখোঁজ নারীকে উদ্ধারে আমরা ফায়ার সার্ভিসকে সহায়তা করছি এবং ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা