× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ১২:৩৯ পিএম

রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ

রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

রবিবার (২৭ জুলাই) সকাল থেকে এ রুটে বাস না চলায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। 

খোঁজ নিয়ে জানা যায়, শনিবার (২৬ জুলাই) রাজশাহীর চালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা। এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়। 

সোমবার (২৮ জুলাই) চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, সকাল থেকে রাজশাহীগামী যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করছেন। কিন্ত বন্ধ রয়েছে রাজশাহীগামী বাসের টিকিট কাউন্টার। আন্তঃনগর বাস না পেয়ে যাত্রীরা সিএনজিচালিত অটোরিকশা করে রাজশাহীর দিকে রওনা দিচ্ছেন। এতে গন্তব্যে পৌঁছাতে সময় যেমন বেশি লাগছে তেমনি গুনতে হচ্ছে বাড়তি ভাড়া। তবে বিআরটিসি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

মাসুদ হাসান নামে এক যাত্রী বলেন, একটি জরুরি কাজের জন্য রাজশাহী যাব। কিন্ত এখানে এসে বিপাকে পড়েছি। এখন অটোরিকশা করে যেতে হচ্ছে। 

বেলাল নামের আরেক যাত্রী বলেন, বাস চালকদের মাঝের দ্বন্দ্ব দ্রুত সমাধান হওয়া উচিত। তা না হলে আমাদের আরোও বিপাকে পড়তে হবে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, সমস্যার সমাধান নিরসনে আমরা স্থানীয়ভাবে মিটিং করেছি। আজকে রাজশাহীর সমিতির সঙ্গে বসার কথা ছিল। তবে অনিবার্য কারণে বসা হয়নি। আগামীকাল বেলা ১১টায় মিটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। আশা করি, বিষয়টি দ্রুত সমাধান হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা