× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিবন্ধন না থাকায় টাঙ্গুয়ার হাওরের ১২ হাউসবোটকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ জুলাই ২০২৫ ০৯:৩০ এএম

নিবন্ধন না থাকায় টাঙ্গুয়ার হাওরের ১২ হাউসবোটকে জরিমানা

নৌ পরিবহন অধিদপ্তরের নিবন্ধন না থাকায় টাঙ্গুয়ার হাওরে চলাচলরত ১২টি হাউসবোটকে মোট ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৭ জুলাই) দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার ও মেরিন সোসাইটির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট থান্দার কামরুজ্জামান।

জানা যায়, হাওরের সুলতানকে ৩০ হাজার, এমবি, মায়াবতী হাউসবোটকে ২৫ হাজার, এমবি. নিলঞ্জনা হাউসবোটকে ৩০ হাজার, এমবি. ডুবসাতার হাউসবোটকে ২০ হাজার, এমবি. নীলজল হাউসবোটকে ১৫ হাজার, এমবি. মেঘদূত হাউসবোটকে ১৫ হাজার, এমবি. স্বপ্ন হাউসবোটকে ১৫ হাজার,  এমবি. জমিদার হাউসবোটকে ১৫ হাজার, এমবি. জলঘুড্ডি হাউসবোটকে ১৫ হাজার, এমবি. জলছবি হাউসবোটকে ১৫ হাজার, এমবি. হাওড় ক্রুজ হাউসবোটকে ১৫ হাজার, এমবি. বেগ বেঞ্জার হাউসবোটকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নৌ পরিবহন অধিদপ্তরের স্পেশাল অফিসার মেরিন সোসাইটি (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) থান্দার কামরুজ্জামান বলেন, নৌ পরিবহন অধিদপ্তরের লাইসেন্স না থাকায় টাঙ্গুয়ার হাওরে ১২টি হাউসবোটকে ২ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা