× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুনামগঞ্জ

হাউসবোটে বিরূপ প্রভাব পড়ে কি না জানতে চান আদালত

সুনামগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২১:১৮ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২১:৩৫ পিএম

হাউসবোটে বিরূপ প্রভাব পড়ে কি না জানতে চান আদালত

টাঙ্গুয়ায় শতাধিক হাউসবোট চলাচলে পরিবেশ-প্রতিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ে কি না এবং এগুলো আইন মেনে চলছে কি নাÑ তা জানতে চেয়েছেন আদালত। এ কারণে বিষয়টি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সিলেটের পুলিশ সুপারকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন সুনামগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর।

রবিবার (২৭ জুলাই) বিকালে দশ কার্যদিবসে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য এই নির্দেশ দেন আদালত। একই নির্দেশ তাহিরপুর থানার ওসির জন্য প্রযোজ্য।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর স্থানীয় দুটি দৈনিক পত্রিকার সংবাদ প্রতিবেদনের কথা উল্লেখ করে এই নির্দেশে দিয়েছেন।

বিচারক তার নির্দেশনায় বলেছেন, টাঙ্গুয়ার হাওরে হাউসবোট আইন মেনে চলছে কি না। এখানে কয়টি হাউসবোট আছে, তার সঠিক তালিকা করতে হবে। সেই সঙ্গে হাউসবোটের মালিকের নাম, ঠিকানা, মোবাইল নম্বর, কোন ঘাটে অবস্থান করে এবং কোন রুট দিয়ে যাতায়াত করে তা উল্লেখ করতে হবে। পাশাপাশি এগুলো রেজিস্ট্রিকৃত কি নাÑ তাও খতিয়ে দেখতে হবে।

তদন্ত করার ক্ষেত্রে তাহিরপুর থানার ওসি এবং সুনামগঞ্জ ও পিবিআইয়ের তদন্তকারী কর্মকর্তাকে সব ধরনের সহায়তা করার জন্য তাহিরপুর ইউএনওকে বিচারক নির্দেশ দিয়েছেন।

সুনামগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির এনামুল হক আদালতের এই নির্দেশে দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা