× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিজয়নগরে মাদকসহ আ.লীগ নেত্রী গ্রেপ্তার

বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২১:১৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২১:৩৩ পিএম

বিজয়নগরে মাদকসহ আ.লীগ নেত্রী গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আওয়ামী লীগ নেত্রী নিলুফা ইয়াসমিনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। নিলুফা উপজেলার বুধন্তী ইউনিয়নের ইসলামপুরে উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য। তার সঙ্গে সহযোগী সাব্বিরুল আলমকেও যৌথ বাহিনী মাদক জব্দ করে গ্রেপ্তার করেছে। 

শনিবার (২৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ইসলামপুর এলাকায় নিফুফা ইয়াসমিনের বাড়ি থেকে মাদক জব্দসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় নিলুফা ইয়াসমিনের স্বামী মাদক কারবারি মিনার মিয়া কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। তাদের কাছ থেকে ৯৬ বোতল ফেনসিডিল, ৩০ পিস ইয়াবা, একটি প্রাইভেটকার ঢাকা মেট্রো (খ ১৪-০১৫৪), দুটি মোবাইল ফোন ও নগদ ৩,৮০০ টাকা করে সাক্ষীদের উপস্থিতিতে জব্দ করা হয়। বিজয়নগর থানার ওসি সহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা