× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রী ক্ষমতা খাটিয়ে স্টিমরোলার চালিয়েছেন : সাকি

টাঙ্গাইল প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২১:০৩ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২১:২৯ পিএম

প্রধানমন্ত্রী ক্ষমতা খাটিয়ে স্টিমরোলার চালিয়েছেন : সাকি

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যিনি প্রধানমন্ত্রী হন তার কাছে থাকে সব ক্ষমতা। আর সেই ক্ষমতা খাটিয়ে জনগণের প্রতি স্টিমরোলার চালানো হয়। জনগণের সব অধিকার নেওয়া হয় কেড়ে। শেখ হাসিনা ভোটের অধিকারও কেড়ে নিয়েছিলেন। এজন্য ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয়েছিল। কিন্তু শেখ হাসিনা ক্ষমতায় গিয়ে ২০১১ সালে তা বাতিল করে দেন। 

রবিবার (২৭ জুলাই) টাঙ্গাইল নিরালা মোড়ে কেন্দ্রীয় শহীদ মিনারে টাঙ্গাইল জেলা গণসংহতি আন্দোলনের আয়োজনে জুলাই শহীদদের স্মরণে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, যদি আমরা একদম ফ্যাসিবাদ দূর করতে না পারি, তাহলে এ দেশ ঠিক হবে না। গত ১৮ বছর ধরে দেশের মানুষ লড়াই করছে। বিগত সময়ে বিরোধীদলীয় নেতাদের ওপর অত্যাচার-নিপীড়ন, গুম-হত্যাসহ বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে। ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। জনগণ তখনও বুঝে ওঠেনি কিন্তু এবার ২৪ জুলাই মানুষের স্ফুলিঙ্গ ফুটে উঠেছিল। যার ফলে আন্দোলন সফল হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলা গণসংহতি আন্দোলনের সভাপতি মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেনÑ বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল জেলার সভাপতি ফাতেমা রহমান বিথি, গণসংহতি আন্দোলনের টাঙ্গাইল পৌর কমিটির সদস্য সচিব ফারজানা জেসমিন, জুলাই আন্দোলনে শহীদ মারুফের মা মোর্শেদা বেগম প্রমুখ। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা