× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাইকগাছার হরিঢালী স্কুলে অস্থিরতা ছাত্রদের ক্লাস বর্জন, আন্দোলন

পাইকগাছা (খুলনা) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২০:৩৫ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২০:৫৯ পিএম

পাইকগাছার হরিঢালী স্কুলে অস্থিরতা ছাত্রদের ক্লাস বর্জন, আন্দোলন

খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালী ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে চলছে চরম অস্থিরতা। অ্যাডহক কমিটির সভাপতির একক সিদ্ধান্ত, শিক্ষকদের বহিষ্কার ও শোকজ এবং বিতর্কিত সাবেক প্রধান শিক্ষককে পুনর্বহালের উদ্যোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পুরো ক্যাম্পাস। এতে স্থবির হয়ে পড়েছে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী-অভিভাবকরা একযোগে আন্দোলনে নেমেছেন। বিগত কয়েক সপ্তাহ ধরে অর্ধবার্ষিক পরীক্ষা বর্জনসহ ক্লাস বর্জন চলছে। গত ১৫ জুলাই মুষলধারে বৃষ্টির মধ্যেও সড়কে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষক প্রতিনিধি প্রকাশ ঘোষ বলেন, ‘নিয়ম না মেনে একের পর এক বহিষ্কার ও শাস্তি দেওয়া হচ্ছে। এতে শিক্ষার পরিবেশ ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক এমএম হাফিজুর রহমানসহ দুই শিক্ষককে বহিষ্কার করা হয়েছে, শোকজ করা হয়েছে আরও তিনজনকে। অফিস সহকারীও এ থেকে বাদ যায়নি। শিক্ষকদের দাবি, এসব সিদ্ধান্ত এককভাবে নেওয়া হয়েছে, কোনো সভা হয়নি, হয়নি শিক্ষক সমাজের মতামত নেওয়ার প্রয়োজন।

জানা গেছে, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক স্বপন কুমার বিশ্বাসের বিরুদ্ধে দুর্নীতি, পাঠ্যপুস্তক বিক্রি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা আন্দোলনে নামলে তিনি গত ফেব্রুয়ারিতে পদত্যাগ করেন। পরবর্তী সময়ে নতুন অ্যাডহক কমিটির সভাপতি ড. মোকাররম হোসেন দায়িত্ব নিয়ে তাকে পুনর্বহালের চেষ্টা চালান বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে পাইকগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাহজাহান আলী বলেন, ‘বিদ্যালয়ে অস্থিরতার কারণে সভাপতির পদ ছেড়ে দিয়েছি। শিক্ষকদের সঙ্গে যোগাযোগ রাখছি, যাতে তারা ক্লাসে ফিরে আসেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা