× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি, ইউএনও এসি ল্যান্ডের কারাদণ্ড

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ২০:০১ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ২০:২০ পিএম

হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি, ইউএনও এসি ল্যান্ডের কারাদণ্ড

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ভোগ দখল করা জমি থেকে উচ্ছেদের অভিযোগে করা মামলায় হবিগঞ্জের সাবেক ডিসি, এডিসি, ইউএনও এসি ল্যান্ডকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

রবিবার (২৭ জুলাই) দুপুরে হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক তারেক আজিজ এই দণ্ডাদেশ দেন। 

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী আব্দুল হামিদ। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার সাইফুল ইসলাম। দণ্ডপ্রাপ্তরা হলেনÑ হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক আতাউর রহমান, সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, হবিগঞ্জ সদর উপজেলার সাবেক সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম এবং বানিয়াচং উপজেলার সাবেক ইউএনও ও সাবেক ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নুরে আলম সিদ্দিকী।

মামলা সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা মৃত আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ২.৩০ শতক জায়গায় ভোগ দখলে ছিলেন। তার দখলীয় জায়গায় দেওয়ানি আদালতের স্থায়ী নিষেধাজ্ঞার আদেশ ছিল। কিন্তু আসামিরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বাদীকে তার দখলীয় জমি থেকে উচ্ছেদ করেন। পরে বাদী হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতে ২০০৮ সালে একটি মামলা দায়ের করেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় রবিবার আসামিদেরকে ওই দণ্ডাদেশ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা