× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

নোয়াখালী প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ১৫:২৩ পিএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ১৫:২৭ পিএম

মাছ ধরতে গিয়ে প্রাণ গেল ২ ভাইয়ের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরের পানিতে ডুবে ইব্রাহিম (৫) ও নাদিম (৪) নামে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। 

রবিবার (২৭ জুলাই) সকালে উপজেলার চরপার্বতী ইউনিয়নের দারিজ ব্যাপারী বাড়িতে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত ইব্রাহিম ওই বাড়ির সজীবের ছেলে এবং নাদিম ওমান প্রবাসী শরীফের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শিশু দুটি খুব ভোরে বাড়ির পাশে বৃষ্টির পানিতে মাছ ধরছিল। খেলার ছলে তারা চলে যায় পুকুর পাড়ে। সেখানে দাঁড়িয়ে মাছ ধরার সময় হঠাৎ এক শিশু পুকুরে পড়ে গেলে অপরজন তাকে বাঁচাতে গিয়ে সেও পানিতে পড়ে যায়।

এক পর্যায়ে বাড়ির লোকজন তাদের না পেয়ে সন্দেহবশত পুকুরে জাল ফেললে দুই শিশুকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। কান্নায় ভেঙে পড়েছে স্বজনরা।

চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনছারী বিষয়টি নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা। একই বাড়ির দুই শিশুর এমন মৃত্যুতে এলাকাবাসী মর্মাহত। একটি অসতর্কতার কারণে দুটি প্রাণ চলে গেল। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা