× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জামালপুরে এনসিপির পদযাত্রা সোমবার

জামালপুর প্রতিবেদক

প্রকাশ : ২৭ জুলাই ২০২৫ ০৯:৫২ এএম

আপডেট : ২৭ জুলাই ২০২৫ ০৯:৫৬ এএম

জামালপুরে এনসিপির পদযাত্রা সোমবার

জামালপুরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (২৮ জুলাই) পদযাত্রা করবেন দলটির নেতাকর্মীরা। 

শনিবার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে জেলা পরিষদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ পদযাত্রার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও জামালপুর জেলা কমিটির সমন্বয়কারী লুৎফর রহমান। পদযাত্রায় এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান জানান, জুলাই অভ্যুত্থানের চেতনা পুনর্জাগরণ, বিচার ও সংস্কারের লক্ষ্যে গণমানুষকে ঐক্যবদ্ধ করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র উদ্যোগে দেশ গড়তে জুলাই পদযাত্রা সফলভাবে চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় জামালপুরে যে পদযাত্রা অনুষ্ঠিত হবে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পদযাত্রা সফল করতে জামালপুর জেলার ৭টি উপজেলা থেকে বিভিন্ন স্তরের মানুষ এতে অংশগ্রহণ করবেন।

তিনি আরও জানান, এনসিপির কেন্দ্রীয় নেতারা ২৭ জুলাই (রোববার) শেরপুর জেলার কর্মসূচী শেষ করে সন্ধ্যা থেকে জামালপুর শহরে অবস্থান করবেন। ওই দিন রাত ৮টায় শহরের চামড়াগুদাম মাদ্রাসা, হযরত শাহজামাল (র.) মাজার ও দয়াময়ী মন্দির পরিদর্শন শেষে হরিজন পল্লীতে মতবিনিময় করবেন তারা।

এরপর ২৮ জুলাই সকাল ৯টায় সার্কিট হাউজে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন তারা। বেলা ১১টায় শহরের গেটপাড় এলাকা থেকে পদযাত্রা করে ফৌজদারী মোড়ে পথসভা করবে দলটি।

পদযাত্রায় উপস্থিত থাকবেন- পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তানসিম জারা, নাহিদা সরওয়ার নিভা, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়কারী নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসউদ, যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, সদস্য মশিউর আমিন শুভ, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক হিফজুর রহমান বকুল, সংগঠক মোসাদ্দেকুর রহমানসহ কেন্দ্রীয় নেতাকর্মীরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা