× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

উজিরপুর (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২৩:০৪ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২৩:১৩ পিএম

একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা

বরিশালের উজিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বামরাইল ইউনিয়নের ইট-সলিং রাস্তা ও ব্রিজ উদ্বোধন করেন শুক্রবার (২৫ জুলাই) বেলা ৩টায়। বামরাইল ইউনিয়নের হস্থিশুন্ড গ্রামের ৮নং ওয়ার্ডের সরদারবাড়ী জামে মসজিদ থেকে ঈদগাহ পর্যন্ত ইট-সলিং সড়কটির উদ্বোধন করেন।

একই দিনে ইউনিয়নের সানুহার বাকে আলী হাওলাদার সেতুরও উদ্বোধন করেন। এ সময় তিনি হস্থিশুন্ড বাজার থেকে ধামসর বাজার পর্যন্ত ১০ কিলোমিটার বেহাল সড়ক পরিদর্শন করেন এবং জনসাধারণের চলাচলের উপযোগী করার আশ্বাস প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বামরাইল ইউনিয়ন পরিষদ প্রশাসক মো. আবুল কালাম আজাদ, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের ১নং যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক এপিপি অ্যাডভোকেট বিএম সাইদুল ইসলাম, বামরাইল ইউনিয়ন বিএনপির সভাপতি মোয়াজ্জেম হোসেন জুগলু, ইউনিয়ন বিএনপি সিনিয়র সহ-সভাপতি নূরে আলম জমাদ্দার, এইচএম ইনস্টিটিউশনের সভাপতি ও ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. তারেক বীন হক সবুজ মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাইয়ুম খান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মনির সরদার, গ্রামীণ অবকাঠামো প্রকল্পের সভাপতি সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মাকসুদা বেগম, মোহাম্মদ জালাল হাওলাদার প্রমুখ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন হস্থিশুন্ড এম-ই-সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. নাজমুল হক। 



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা