× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জমি নিয়ে বিরোধ সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৩

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ২৬ জুলাই ২০২৫ ২২:৪৬ পিএম

আপডেট : ২৬ জুলাই ২০২৫ ২২:৫৪ পিএম

জমি নিয়ে বিরোধ সংঘর্ষে বৃদ্ধা নিহত, আহত ৩

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আছিয়া বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। শনিবার (২৬ জুলাই) সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের উত্তর গোবধা গ্রামে এ ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আফার উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, উত্তর গোবধা গ্রামের মৃত আফার উদ্দিনের ছেলে আব্দুল জলিল ওরফে দলিলের সঙ্গে ৭৪ শতাংশ জমি নিয়ে বিরোধ তার চাচাত ভাই একই এলাকার মৃত সোলেমান ধোন্দার ছেলে মতিয়ার রহমান গংয়ের। জমি নিয়ে উভয় পক্ষের একাধিক মামলা থাকলেও বিরোধপূর্ণ জমির ১০ শতাংশে জলিলদের বসতি এবং বাকি সম্পত্তি মতিয়ার গংয়ের দখলে। কিছুদিন আগে আদালতে রায় পান মতিয়ার গং।

সম্প্রতি স্থানীয় বৈঠকে জলিলের বসতির ১০ শতাংশ ছেড়ে দেওয়ার দাবি তোলা হলে মতিয়ার গং আপত্তি জানায়। তারা জলিলের বাড়ি করার জন্য অন্যত্রে জমি দেওয়ার প্রতিশ্রুতি দেন কিন্তু জলিল বাড়ি সরাতে আপত্তি জানায়।

শনিবার মতিয়ার গং তাদের আগে থেকে দখলি জমিতে হাল চাষ করতে গেলে বাধা দেন জলিলের লোকজন। এ নিয়ে বিতর্ক থেকে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে ছেলে জলিলকে বাঁচাতে গিয়ে বৃদ্ধা আছিয়া বেগম প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাদের লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মতিয়ার রহমানের ছোট ভাই রেজাউল ইসলামের স্ত্রীকে আটক করে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এ ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজন নারীকে আটক করা হয়েছে। আছিয়ার মৃতদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা